জাতীয়

সোশ্যাল মিডিয়া ও ওটিটিতে কন্টেন্ট প্রদর্শন নীতিমালা প্রণয়নে কমিটি

সোশ্যাল মিডিয়া ও ওটিটিতে কন্টেন্ট প্রদর্শন নীতিমালা প্রণয়নে কমিটি
সোশ্যাল মিডিয়া ও ওটিটিতে কন্টেন্ট প্রদর্শন নীতিমালা প্রণয়নে কমিটি

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপনসহ বিভিন্ন কন্টেন্ট প্রদর্শনের বিষয়ে ওটিটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এ নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) কে সভাপতি ও উপসচিব (টিভি-২) কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন; মহাপরিচালক, বাংলাদেশ বেতার; মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর; ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন; ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি; বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি; এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু; নাট্যকার তারিক আনাম খান; চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী; চলচ্চিত্রকার ও প্রযোজক পিপলু আর খান; টিভি ড্রামা ডিরেক্টরস গিল্ড এর সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি এবং ব্রডকাস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ কিছুদিন আগে এ বিষয়ে একটি কমিটি গঠনের কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ