জাতীয়

আবদুল কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আবদুল কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আবদুল কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী অভিনেতা আবদুল কাদের।

ব্যাক পেইন নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন আবদুল কাদের। উন্নত চিকিৎসার জন্য গেল ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয় এই অভিনেতাকে। সেখানকার হাসপাতালেই ১৫ ডিসেম্বর ক্যানসার আক্রান্তের খবর জানতে পারেন তিনি ও তার পরিবার। শুধু তাই নয়, জানা যায় ক্যানসার চতুর্থ স্তরে। সারা শরীরে ছড়িয়ে পড়েছে।

শারীরিক দুর্বলতার কারণে কেমোথেরাপি না দিয়েই আবদুল কাদেরকে ২০ ডিসেম্বর দেশে নিয়ে আসার সিদ্ধান্ত নেন তার পরিবার। দেশে ফিরে এদিনই ভর্তি করানো হয় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে। এরপর থেকে সেখানেই চিকিৎসা চলছিলো তার।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান আবদুল কাদের। নাটক, চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে। থিয়েটারেও সরব ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য মঞ্চনাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, এখনও ক্রীতদাস, তোমরাই, স্পর্ধা, দুই বোন, মেরাজ ফকিরের মা ইত্যাদি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ