জাতীয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্যদিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন এবং ৪৭ সদস্যবিশিষ্ট মন্ত্রী সভা গঠন করেন।

ওই নির্বাচনে বাংলাদেশের বড় দু’টি দল আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৩৯টি দল অংশগ্রহণ করেছিল। এ নির্বাচনকে গণতন্ত্রের বিজয় হিসেবে উদযাপন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নির্বাচনের দেশে প্রথমবারের মতো ৬টি আসনে সম্পূর্ণভাবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হয়। ইভিএম ব্যবহার করা আসনগুলো ছিল, ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২।

এদিকে, দিনটি উপলক্ষে সারা দেশে বিজয় মিছিল, শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দল। অপরদিকে, বিরোধী বিএনপিসহ বামজোট বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ