জাতীয়

সরকার ভারত থেকে দেড় লাখ মেট্রিকটন চাল আমদানি করবে

সরকার ভারত থেকে দেড় লাখ মেট্রিকটন চাল আমদানি করবে
সরকার ভারত থেকে দেড় লাখ মেট্রিকটন চাল আমদানি করবে

সরকার জরুরি ভিত্তিতে ভারত থেকে ১ লাখ মেট্রিকটন নন-বাসমতি এবং ৫০ হাজার মেট্রিকটন আতপ চাল আমদানির নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করেছে। সরকার টু সরকার ভিত্তিতে এই চাল আমদানি করা হবে।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে এই বছরের প্রথম অর্থনীতি বিষয়ক মন্ত্রীসভার ভার্চ্যুয়াল বৈঠকে আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে এক ভার্চ্যুায়াল ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনএএফইডি) থেকে সরকার টু সরকার ভিত্তিতে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এই চাল সংগ্রহ করা হবে।

বৈঠকে আরেকটি প্রস্তাবে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড ১৯ রোগীদের চিকিৎসা সুবিধা সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে সরঞ্জাম, ওষুধ, অন্যান্য উপকরণ এবং পরিষেবা সংগ্রহের জন্য মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নীতিগত প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০.২৬ কোটি টাকা। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ