জাতীয়

পম্পেওর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

পম্পেওর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ
পম্পেওর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার।

বুধবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়ে বলা হয়, একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য।

আল কায়দা নিয়ে মাইক পম্পেও বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণের আশঙ্কাও প্রকাশ করেছি।

বাংলাদেশ সরকার পম্পেওর বক্তব্যের বিষয়ে বলছে, বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন বক্তব্য ও মিথ্যাচার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশে আল কায়েদার উপস্থিতির কোনো ভিত্তি নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ যে কোনো ধরনের সন্ত্রাস এবং উগ্রবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি মেনে চলে এবং এমন ভয়াবহ বিপদ মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক আল কায়েদার কার্যক্রম পরিচালনার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে উল্লেখ করা ভিত্তিহীন ও প্রমাণহীন।

এ ধরনের দাবি যদি প্রমাণিত হয়, তা মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। যদি জল্পনার ওপর ভিত্তি করে এ ধরনের বক্তব্য দেওয়া হয়, বাংলাদেশ এটাকে দুর্ভাগ্যজনক হিসেবে বিবেচনা করছে, বিশেষ করে এমন সময়ে যখন দু’টি বন্ধু দেশ পারস্পরিক মূল্যবোধ, শান্তি ও একীভূত লক্ষ্যের উপর ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ