জাতীয়

‘আমার দল ও আমি সেবক হিসেবে কাজ করে যেতে চাই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেশের মানুষের সেবক হিসেবে কাজ করবো। আমার দল ও আমি মানুষের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন উপকারভোগীদের ভাতা মোবাইলফোনে পৌঁছে দিতে আয়োজিত এক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোঁটাতে নিজের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে কাজ করে গেছেন। মৃত্যুকে সামনে দেখেও তিনি লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তার সেই শিক্ষাকে পুঁজি করে আমরাও অসহায় মানুষের জন্য কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা যখন বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন, তখন তাকে সপরিবারে হত্যা করা হয়। পরবর্তীতে আমি মানুষের সমর্থন নিয়ে দেশে ফিরে আসি। দেশের দুস্থ মানুষের কষ্ট দেখতে সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছি। আমরা দলের পক্ষ থেকে মানুষের পাশে থেকেছি। ৯৬ সালে সরকার গঠনের পর মুক্তিযোদ্ধা, বৃদ্ধ ও স্বামী পরিত্যাক্তা মানুষদের সহায়তায় কাজ শুরু করি। পরবর্তী সময়ে প্রতিবন্ধীসহ বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের জন্যও ভাতার ব্যবস্থা করেছি। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীণ মানুষকে ঘর তৈরি করে দেওয়ার কাজ করেছি। বস্তিবাসীদের উন্নয়নেও আমরা কাজ করেছি।’

প্রধামন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কোনও মানুষ ঘর ছাড়া থাকবে না এবং কারও ঘর অন্ধকার থাকবে না। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। জাতির পিতার জন্মশত বার্ষিকীতে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে এক কোটির বেশি গাছ লাগানো হবে।’ / বার্তা‘আমার দল ও আমি সেবক হিসেবে কাজ করে যেতে চাই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেশের মানুষের সেবক হিসেবে কাজ করবো। আমার দল ও আমি মানুষের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন উপকারভোগীদের ভাতা মোবাইলফোনে পৌঁছে দিতে আয়োজিত এক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোঁটাতে নিজের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে কাজ করে গেছেন। মৃত্যুকে সামনে দেখেও তিনি লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তার সেই শিক্ষাকে পুঁজি করে আমরাও অসহায় মানুষের জন্য কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা যখন বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন, তখন তাকে সপরিবারে হত্যা করা হয়। পরবর্তীতে আমি মানুষের সমর্থন নিয়ে দেশে ফিরে আসি। দেশের দুস্থ মানুষের কষ্ট দেখতে সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছি। আমরা দলের পক্ষ থেকে মানুষের পাশে থেকেছি। ৯৬ সালে সরকার গঠনের পর মুক্তিযোদ্ধা, বৃদ্ধ ও স্বামী পরিত্যাক্তা মানুষদের সহায়তায় কাজ শুরু করি। পরবর্তী সময়ে প্রতিবন্ধীসহ বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের জন্যও ভাতার ব্যবস্থা করেছি। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীণ মানুষকে ঘর তৈরি করে দেওয়ার কাজ করেছি। বস্তিবাসীদের উন্নয়নেও আমরা কাজ করেছি।’

প্রধামন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কোনও মানুষ ঘর ছাড়া থাকবে না এবং কারও ঘর অন্ধকার থাকবে না। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। জাতির পিতার জন্মশত বার্ষিকীতে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে এক কোটির বেশি গাছ লাগানো হবে।’ / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ