জাতীয়

সংসদের একাদশ অধিবেশন বসছে আজ

সংসদের একাদশ অধিবেশন বসছে আজ
সংসদের একাদশ অধিবেশন বসছে আজ

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আজ বসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণ ও করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ইতোমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন হয়েছে। ভাষণে সরকারের সাফল্যসহ উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। আলোচনা শেষে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হবে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, অধিবেশনে বেশ কয়েকটি বিল পাসের সম্ভাবনা রয়েছে। এছাড়া নিয়মিত প্রশ্নোত্তর পর্ব ও অন্যান্য কার্যক্রম থাকবে। অন্যান্য বছর এ অধিবেশনটি দীর্ঘ হলেও করোনা পরিস্থিতির কারণে এবার অধিবেশন সংক্ষিপ্ত হবে। আগের অধিবেশনের মতো স্বাস্থ্যবিধি মেনেই পরিচালনা হবে।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে আহূত সংসদের বিশেষ অধিবেশনসহ গত ৪টি অধিবেশন স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হয়। প্রতি কার্যদিবসে ৭০-৮০ জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হয়। করোনা ঝুঁকি এড়াতে মাঝখানে বিরতি দিয়ে আসন বিন্যাস করা হয়। সংসদ অধিবেশন চলাকালে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেওয়া হয়। এমনকি অধিবেশনে যোগদানের ক্ষেত্রে সংসদ সদস্যসহ অন্যদের করোনা নেগেটিভ নিশ্চিত করা হয়। জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী জানান, করোনা পরিস্থিতির আগামী অধিবেশনও ১২ থেকে ১৪ কার্যদিবস চলতে পারে। তিনি আরও জানান, অধিবেশনের প্রথম দিনে সাংবাদিকসহ স্বল্প সংখ্যক অতিথির উপস্থিতির সুযোগ রাখা হচ্ছে। অন্য দিনগুলোতে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। সংসদ সদস্যরাও রোস্টার অনুযায়ী যোগদান করবেন এবং আলোচনায় অংশ নেবেন। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ