জাতীয়

মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই কার্যক্রমের তারিখ পরিবর্তন

মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই কার্যক্রমের তারিখ পরিবর্তন
মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই কার্যক্রমের তারিখ পরিবর্তন

দেশের প্রতি উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাইয়ের শুনানি ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পৌরসভা নির্বাচনের কারণে সেটা পেছানো হয়েছে। নতুন তারিখ আগামী ৬ ফেব্রুয়ারি।

এর আগে যাচাই-বাছাই কাজ ১৯ ডিসেম্বর হওয়ার কথা ছিল। পরে তা পরিবর্তন করে করা হয়েছিল ৯ জানুয়ারি। এরপর ৩০ জানুয়ারি। এখন ৯ জানুয়ারি তারিখও পরিবর্তন করা হলো।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক জহরুল ইসলাম রোহেল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ এর ৭ (ক) ধারা এর ব্যত্যয় ঘটিয়ে সুপারিশবিহীনভাবে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের গেজেটসমূহকে নিয়মিতকরণের লক্ষ্যে যাচাই-বাছাই এর জন্য নির্ধারিত তারিখ ছিল আগামী ৩০ জানুয়ারি। কিন্তু ৩০ জানুয়ারি অনুষ্ঠিত যাচাই-বাছাই এর দিন দেশের কোনো কোনো স্থানে পৌরসভা নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় নির্বাচনী উপজেলায় যাচাই-বাছাই কার্যক্রম আগামী ৬ ফেব্রুয়ারি তারিখ অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, যেসব এলাকায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না, সেসব স্থানে নির্ধারিত এক বা একাধিক তারিখে উক্ত যাচাই-বাছাই কার্যক্রম যথারীতি অনুষ্ঠিত হবে এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জারি করা এ সংক্রান্ত নির্দেশনা অনুসরণযোগ্য হবে।

উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশিত বেসামরিক গেজেট যাচাই-বাছাইয়ের জন্যই এই কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে এই যাচাই-বাছাই করা হচ্ছে। গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭১তম সভায় এই যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। / জন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ