জাতীয়

শনিবার রওনা হবে আরও প্রায় দেড় হাজার

ভাসানচর পৌঁছেছে ১৭৭৮ রোহিঙ্গা

ভাসানচর পৌঁছেছে ১৭৭৮ রোহিঙ্গা
ভাসানচর পৌঁছেছে ১৭৭৮ রোহিঙ্গা

মোট চারটি জাহাজে আরও ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা ভাসানচর পৌঁছেছে। শুক্রবার সকাল ৯টায় পতেঙ্গা নৌঘাট থেকে নৌ-বাহিনীর চারটি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে। নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক সকালে রোহিঙ্গাদের জাহাজে তোলার কার্যক্রম পরিদর্শন করেন এবং বিদায় জানান।

এসব রোহিঙ্গাকে বৃহস্পতিবার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে বাস যোগে নগরের বিএএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছুদ্দৌজা সাংবাদিকদের জানান, আগামীকাল শনিবার আরও প্রায় দেড় হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে। তারা ৩৫টি বাসে করে আজ চট্টগ্রামে পৌঁছবে এবং আগামীকাল সকাল ৯টায় ভাসানচরের উদ্দেশে যাত্রা করবে।

গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ আর দ্বিতীয় দফায় ৪২৮টি পরিবারের ১ হাজার ৮০৫ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। দুই দফায় স্থানান্তরিত রোহিঙ্গার সংখ্যা এখন ৩ হাজার ৪৪৭। তারও আগে মালয়েশিয়া যেতে গিয়ে সমুদ্র উপকূলে আটক আরও তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়।

মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ