জাতীয়

শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়, তাই এভাবে ফল: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়, তাই এভাবে ফল: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়, তাই এভাবে ফল: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়, তাই এভাবে ফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘পরীক্ষার ফল নিয়ে বিরূপ মন্তব্য করলে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়বে’। শনিবার সকালে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু লোক থাকে, যা কিছু করতে যাবেন খুঁত ধরবেই। বিশেজ্ঞদের সিদ্ধান্তে এভাবে ফল প্রকাশ করা হয়েছে। করোনাকালে ক্লাস শুরু করলে যাদি কেউ সংক্রামিত হয় তাহলে তার দায়ভার কে নিবে।’

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকালে এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন।

গত বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা আয়োজন করেনি শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার পরিবর্তে পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ এবং জেএসসি ও সমমানের ২৫ শতাংশ গড় ফলের ভিত্তিতে মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে। /ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ