মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ আগামী সোমবার (৮ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে ঢাকায় আসছেন।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ৯ ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। একই দিনে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।
সূত্র জানায়, বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রফতানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: