জাতীয়

আল-জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

আল-জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
আল-জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’কে ভুয়া এবং মিথ্যা তথ্য প্রচারণার দায়ে বাংলাদেশ আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরার প্রতিবেদনের পরিপ্রেক্ষিত আইনি ব্যবস্থা গ্রহণের চিন্তা ভাবনা করলেও চ্যানেলটির প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়ার কোনোও প্রকার সিদ্ধান্ত নেই।

এই প্রতিবেদনের প্রধান ভাষ্যকার বাংলাদেশের জামাই ডেভিড বার্গম্যান এটিতে সম্প্রতি যুক্ত হয়েছেন।

প্রধানমন্ত্রীর বডিগার্ড সম্পর্কে যে ব্যক্তিকে প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে তা বিশাল তথ্যগত ভুল। শেখ হাসিনা কখনও ব্যক্তিগত বডিগার্ড নিয়ে চলেন না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডন বা অন্য কোথাও বসে কাজ করা চরমপন্থী ও তাদের মিত্রদের দ্বারা প্ররোচিত হয়ে তারা এটি প্রচার করেছে। বাংলাদেশ সরকার অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়ন এবং অগ্রগতির পথে এগিয়ে চলছে। অথচ, আল-জাজিরা এমন গণতান্ত্রিক দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি প্রচার করেছে। তারা বেছে বেছে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে এমন অপপ্রচার করে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ