জাতীয়

'টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন'

'টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন'
'টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন'

'টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চললে এই প্রাদুর্ভাব পুরোপুরি আমাদের দেশ থেকে চলে যাবে।'

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চললে এই প্রাদুর্ভাব পুরোপুরি আমাদের দেশ থেকে চলে যাবে।' তিনি বলেন, 'শনিবার (১৩ ফেব্রুয়ারি) প্রায় ১ লাখ ৯৪ হাজার মানুষ টিকা নিয়েছে। পাশাপাশি ৩ কোটি টিকা কিনে রাখা হয়েছে।'

শেখ হাসিনা বলেন, টিকা নেওয়ার ব্যাপারে অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। সাহসী ভূমিকা রেখেছে আমাদের কুমুদিনী নার্সিং ইনস্টিটিউট পাশ করা কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। তাঁকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর এখন আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নেই। এখন সবাই খুব আগ্রহ ভরে, উৎসাহ ভরে চলে আসছে টিকা দিতে।

শেখ হাসিনা আরো বলেন, 'আমরা বলে দিয়েছি, ৪০ বছরের ওপরে যারা, তারা টিকা পাবে এবং আইডি কার্ড নিয়ে যাওয়ার পর তারা ফর্ম পাবে, তারা রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনের হওয়ার পর তারা টিকা পাবে।'

করোনা মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'করোনাভাইরাস মোকাবেলা করার জন্য যা যা করা দরকার আমরা তা করে যাচ্ছি। আমাদের পদক্ষেপের ফলে আজকে এই করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে।'

নারায়ণগঞ্জের কুমুদিনী কমপ্লেক্স প্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ও পরিচালক শ্রীমতি সাহা। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ