জাতীয়

ভাসানচরে যাচ্ছেন আরও ২০১৪ রোহিঙ্গা

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর
ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর

চতুর্থ দফায় আরও দুই হাজার ১৪ জন রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থায় কক্সবাজারের উখিয়া থেকে তাদের নিয়ে ৩৭টি বাস রওনা হয় চট্টগ্রামে। চট্টগ্রামে ট্রানজিট শেষে আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে এই রোহিঙ্গারা ভাসানচরে যাচ্ছেন।

অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ সামছু-দৌজা জানিয়েছেন, চতুর্থ দফায় প্রায় চার হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছেন। এই স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সোমবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ২ হাজার ১৪ জন রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, গতকাল দুপুর ১২টা এবং বেলা আড়াইটার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গাবাহী ৩৭টি বাস, ১১টি কার্গো, দুটি অ্যাম্বুলেন্সসহ ছয়টি সরকারি নিরাপত্তা বাহিনীর গাড়ি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যার মধ্যে রোহিঙ্গারা চট্টগ্রামের বিএন শাহীন কলেজের ট্রানিজট ক্যাম্পে পৌঁছেন। সেখানে চূড়ান্ত প্রক্রিয়া শেষে নৌবাহিনীর ব্যবস্থাপনায় তাদের জাহাজে করে ভাসানচরে নেওয়া হচ্ছে।

ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপ-প্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির জানান, চতুর্থ ধাপে ৩ থেকে ৪ হাজার রোহিঙ্গা ভাসানচরে যেতে রাজি হয়েছেন। তাদের দুই ধাপে উখিয়া থেকে ভাসানচরে আনা হচ্ছে বলে জানান তিনি।

গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ রোহিঙ্গা ভাসানচরে পৌঁছান। সর্বশেষ গত ২৯ জানুয়ারি ১ হাজার ৭৭৮ জন আসেন। এর বাইরে সাগর পথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জনসহ মোট ৬ হাজার ৬৮৮ রোহিঙ্গা ভাসানচরে বসবাস করছেন। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ