জাতীয়

স্পেকট্রাম নিলাম ৮ মার্চ

স্পেকট্রাম নিলাম ৮ মার্চ
স্পেকট্রাম নিলাম ৮ মার্চ
দুই ব্যান্ডের অব্যবহৃত স্পেকট্রামের নিলামের আয়োজন করেছে বিটিআরসি। ৮ মার্চ এ নিলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল অনুষ্ঠিত হবে। বিটিআরসি জানায়, এতে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক অংশ নিচ্ছে। পাঁচটি ব্লকে ১৮০০ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম হবে। এর মধ্যে দশমিক ৪৪ মেগাহার্টজে দুটি, ২ দশমিক ২ মেগাহার্টজে দুটি এবং ২ দশমিক ৪ মেগাহার্টজে একটি ব্লক করা হয়েছে। ২০১৮ সালের ফ্লোরপ্রাইস ধরে এবারেও ৩১ মিলিয়ন ডলার থাকছে ফ্লোরপ্রাইস। আর চারটি ব্লকে ২১০০ ব্যান্ডে ২০ মেগাহার্টজ স্পেকট্রাম নিলামে উঠবে। এতে প্রতি ব্লকে ৫ মেগাহার্টজ করে স্পেকট্রাম রাখা হয়েছে। ২০১৮ সালের ফ্লোরপ্রাইস ধরে এতেও ২৭ মিলিয়ন ডলার থাকছে ফ্লোরপ্রাইস। বিটিআরসির কাছে ৯০০ ব্যান্ডে ৮ দশমিক ৪ মেগাহার্টজ, ১৮০০ ব্যান্ডে ১২ দশমিক ৪ মেগাহার্টজ এবং ২১০০ ব্যান্ডে ২০ মেগাহার্টজ স্পেকট্রাম রয়েছে। গ্রামীণফোনের কাছে ৯০০, ১৮০০ ও ২১০০ ব্যান্ড মিলিয়ে ৩৭ মেগাহার্টজ স্পেকট্রাম আছে। রবির আছে ৩৬ দশমিক ৪ মেগাহার্টজ, বাংলালিংকের ৩০ দশমিক ৬ মেগাহার্টজ এবং টেলিটকের ২৫ দশমিক ২০ মেগাহার্টজ স্পেকট্রাম রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ