জাতীয়

সিরাজগঞ্জের সব রুটে পরিবহন ধর্মঘট চলছে

সিরাজগঞ্জের সব রুটে পরিবহন ধর্মঘট চলছে
সিরাজগঞ্জের সব রুটে পরিবহন ধর্মঘট চলছে

বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের কারণে সিরাজগঞ্জে বাস ধর্মঘট চলছে। এ কারণে জেলা শহর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (০৩ মার্চ) সকাল থেকে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল ও বাস কাউন্টার থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বাস ও সিএনজি শ্রমিক নেতারা জানিয়েছেন, রাজশাহীত বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। সিরাজগঞ্জ-রাজশাহীগামী বাসচলাচল বন্ধ ছিল। কিন্তু সিএনজি চলাচল করে। এনিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জের ধরে বাস চলাচল বন্ধ কর দেয় বাস মালিক সমিতি।

সিরাজগঞ্জ জেলা বাস ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান শেখ বলেন, সিএনজি শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এই হামলার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলব। / বার্তা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ