জাতীয়

মিলিটারি শাসন জাতিকে ভালো কিছু দেয়নি: প্রধানমন্ত্রী

মিলিটারি শাসন জাতিকে ভালো কিছু দেয়নি: প্রধানমন্ত্রী
মিলিটারি শাসন জাতিকে ভালো কিছু দেয়নি: প্রধানমন্ত্রী

অস্ত্র আর টাকা ছাড়া মিলিটারি শাসন জাতিকে কখনো ভালো কিছু দেয়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২১ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিয়েছে।’

বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণায় অনুদান পদক’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ‘২০২০-২০২১ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক/বিজ্ঞানীদের বিশেষ গবেষণা অনুদান’ অনুষ্ঠানে সংযুক্ত হন।

সেই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘বহুমুখী শিক্ষা ছাড়া দেশ কখনো উন্নত হয় না। সে কারণে সরকার বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছে। গবেষণার ফলে আমরা খাদ্য উৎপাদন করতে পেরেছি। অনেক বিদেশি ফল আমাদের দেশে হচ্ছে গবেষণার ফলে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কারণে বাংলাদেশে করোনাভাইরাস মোকাবেলা করা সম্ভব হয়েছে।’

বাংলাদেশের মাটি এবং মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নশীল দেশ থেকে আগামীতে উন্নত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। / চ্যা.আই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ