জাতীয়

আইসিটি ফেলোশিপে আবেদনের শেষ দিন সোমবার

আইসিটি ফেলোশিপে আবেদনের শেষ দিন সোমবার
আইসিটি ফেলোশিপে আবেদনের শেষ দিন সোমবার

তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী বিষয়ে ফোলোশিপ বা স্কলারশিপের জন্য আবেদনের মেয়াদ শেষ হচ্ছে সোমবার।

২০২০-২১ অর্থবছরে ৩য় রাউন্ডে ফেলোশিপ বা বৃত্তি, উদ্ভাবনীমূলক কাজে গবেষণা অনুদান এবং বিশেষ অনুদানে কয়েক পর্যায়ে বেশ অংকের টাকা দেবে তথ্যপ্রযুক্তি বিভাগ।

এর আগে এতে আবেদনপত্র দাখিলের সময়সীমাা ছিলো ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে তা বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে।

চারটি খাতে এই বৃত্তি বা অনুদান দেয়া হয় :

উদ্ভাবনী ফান্ড:

আইসিটি খাতে দেশের আর্থসামাজিক উন্নয়ন, জনসেবা, অভিনব উদ্ভাবনের মাধ্যমে নতুন সেবা সৃষ্টি করতে সক্ষম, আইসিটি শিল্পের বিকাশ, জনস্বার্থে সরকারি সেবা খাতে সরকারি সংস্থার মাধ্যমে দ্রুত এবং কার্যকরী সেবা প্রদানে সক্ষম এমন উদ্ভাবনীমূলক কাজের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অনুদান এর জন্য আবেদন করতে পারবেন।

ফেলোশিপ বা বৃত্তি:

মাস্টার্স, এমফিল, ডক্টরাল ও পোষ্টডক্টরাল ডিগ্রি এবং উচ্চতর গবেষণার শিক্ষাগত উদ্দেশ্যে এই অনুদান এর জন্য আবেদন করতে পারবেন।

বিশেষ অনুদান:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য,অর্থনীতি, নারী ও শিশু উন্নয়ন ,দারিদ্র বিমোচন, আর্থসামাজিক উন্নয়ন এ অবদান রাখতে সক্ষম এমন প্রকল্পের ব্যক্তি বা শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এই অনুদান এর জন্য আবেদন করতে পারবেন।

হাইপ্রোফাইল আইসিটি স্কলারশিপ:

তথ্যপ্রযুক্তি খাতে প্রতি বছর সর্বোচ্চ মেধাসম্পন্ন ও সর্বোচ্চ ইনোভেটিভ ক্ষমতাসম্পন্ন দুই জনকে (একজন পুরুষ এবং এক জন মহিলা) সর্বোচ্চ এক বছরের জন্য মাসে দুই লাখ টাকা হারে হাই-প্রোফাইল আইসিটি স্কলার ফেলোশিপ দেয়া হয়ে থাকে।

আবেদন করতে যেতে হবে এই ঠিকানায়

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ