জাতীয়

অত্যাধুনিক বিমান ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

অত্যাধুনিক বিমান ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ উদ্বোধন প্রধানমন্ত্রীর
অত্যাধুনিক বিমান ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া দুই উড়োজাহাজ ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’র উদ্বোধন করেছেন।

আজ রবিবার (১৪ মার্চ) সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত সম্পূর্ণ নতুন দুই উড়োজাহাজ উদ্বোধন করেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ বিমানের বহরে যুক্ত হয় সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ ড্যাশ ৮-৪০০ মডেলের ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’। উড়োজাহাজ দু’টি বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা ৩টি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উড়োজাহাজ দুটির নাম রেখেছেন।

কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক ৭৪ সিট সম্বলিত নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। ড্যাশ-৮ বিমানটি খুব ছোট রানওয়ে থেকে উড্ডয়নক্ষম ও স্বল্প খরচে নিরবিচ্ছিন্ন ও মসৃণ উড্ডয়নের জন্য বিখ্যাত। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ