জাতীয়

সকাল ৯টায় ঢুকে অফিসে ৪০ মিনিট থাকা বাধ্যতামূলক

সকাল ৯টায় ঢুকে অফিসে ৪০ মিনিট থাকা বাধ্যতামূলক
সকাল ৯টায় ঢুকে অফিসে ৪০ মিনিট থাকা বাধ্যতামূলক

কাজে গতি বাড়াতে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে অবশ্যই ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ দফতরে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার। সেবাগ্রহণকারীদের সুবিধা ও কাজে গতি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে সেবাগ্রহণকারীদের সুবিধা হবে বলে জানানো হয়েছে।

রোববার (১৪ মার্চ) এ সংক্রান্ত ২০১৯ সালের ২৭ আগস্ট তৎকালীন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের সই করা পরিপত্রের কথা মনে করিয়ে দিয়ে গত ১০ মার্চ সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতি ছাড়া ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে অবস্থানের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের দফতরগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি অফিসকক্ষে পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ সংস্থাপন অসম্ভব হয়ে পড়েছে। এতে সাধারণ নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকারি কাজের গতিও শ্লথ হচ্ছে।

জনস্বার্থে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে অত্যাবশ্যকীয়ভাবে নয়টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি ২০১৯ সালের ২৭ আগাস্ট জারি করা এ সংক্রান্ত পরিপত্রের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে।

আগের পরিপত্রে বলা ছিল, অফিসে আসার সময় পথিমধ্যে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজের অযুহাত দেখিয়ে কতিপয় কর্মকর্তা বা কর্মচারী সঠিক সময়ে অফিসে উপস্থিত হন না মর্মে সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন দুঃসাধ্য বা অসম্ভব হয়ে পড়েছে। এতে সাধারণ নাগরিক যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতিও শ্লথ হয়।

মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এ মর্মে অনুশাসন দেওয়া যাচ্ছে যে, তারা সকাল ৯টা থেকে নয়টা ৪০ মিনিট সময় পর্যন্ত আবশ্যকীয়ভাবে নিজ অফিস কক্ষে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করবেন। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নকালে লক্ষ্য রাখতে হবে যেন তাদের সকাল ৯টা থেকে নয়টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান ব্যাহত না হয়।

পরিপত্রে বলা হয়, অফিস সময়ে কক্ষে বা দফতরে অবস্থান করে মাঠ পর্যায়ের যেসব কর্মকর্তা-কর্মচারী কাজ করেন তাদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে। তবে ভিভিআইপি বা ভিআইপিদের প্রটোকল দেওয়া, আকস্মিকভাবে সংঘটিত কোনো বড় রকমের দুর্ঘটনা মোকাবিলা, গুরুত্বপূর্ণ সভায় যোগদান এবং অনুমোদিত ভ্রমণসূচির মাধ্যমে সফরে যেতে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ