জাতীয়

দ্বিতীয় ওয়েভ দেখা যাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন: প্রধানমন্ত্রী

দ্বিতীয় ওয়েভ দেখা যাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন: প্রধানমন্ত্রী
দ্বিতীয় ওয়েভ দেখা যাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন: প্রধানমন্ত্রী

করোনাভাইরাস নতুন করে বেড়ে যাওয়ায় সবাইকে আবারও সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। কারণ করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ কিছু কিছু দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন সেটাই আমার অনুরোধ থাকবে।

সোমবার (১৫ মার্চ) গণভবন থেকে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দেশের জনসাধারণের প্রতি এ আহ্বান জানান তিনি।

সরকার প্রধান বলেন, হ্যাঁ এটা ঠিক আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি। কিন্তু টিকা নেওয়ার পরেও সবাইকে স্বাস্থ্যসুরক্ষা মেনে চলার আমি অনুরোধ করছি।

শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রা সীমিত হয়ে পড়েছে। তারপরেও আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। খরচ কমে গিয়েছিল। আমরা চিন্তা করেছি এই রিজার্ভের টাকা দেশের উন্নয়নে কীভাবে ব্যয় করতে পারি। বারবার শুধু অন্যের কাছে হাত পেতে বা কারো কাছে থেকে ধার না করে নিজেদের অর্থায়নে কিভাবে দেশের অবকাঠামো উন্নয়ন করতে পারি। এতে একদিকে দেশেরও লাভ হবে আবার অন্যদিকে আমাদের আত্মবিশ্বাসও জন্মাবে, আত্মমর্যাদাবোধ আসবে। আমরাও যে করতে পারি সেটা বিশ্বের কাছে দেখাতে পারব। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ