জাতীয়

মাস্ক পরা বাধ্য করতে আজ মাঠে নামছে পুলিশ

মাস্ক পরা বাধ্য করতে আজ মাঠে নামছে পুলিশ
মাস্ক পরা বাধ্য করতে আজ মাঠে নামছে পুলিশ

দেশে করোনাভাইরাসের সংক্রমণের শুরুতে লোক সমাগম নিয়ন্ত্রণ ও মাস্ক পরতে বাধ্য করতে মাঠে ছিল সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। পরে সংক্রমণ কিছুটা কমে আসায় মাস্ক ছাড়া যাতায়াত শুরু করে। কিন্তু করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরতে বাধ্য করতে আজ রবিবার থেকে আবারও মাঠে থাকছে পুলিশ সদস্যরা।

রাজধানীসহ পুরো দেশে বাধ্য করে নয় উৎসাহ ও প্রেষণা দিয়ে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করবে তারা। যদিও স্বাস্থ্য সেবা খাতে কর্মরতদের পরই করোনায় আক্রান্ত দ্বিতীয় পেশাজীবী হচ্ছেন পুলিশ সদস্যরা।

চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করতে গিয়ে ৩৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে। আর গত বছর মোট আক্রান্ত হয়েছিলেন ১৮ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন।

এর আগে করোনা সচেতনতা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, হঠাৎ করেই দেশে দ্বিতীয় মেয়াদে করোনার প্রভাব লক্ষ্য করা গেছে। শুধু চলতি মাসের শুরু থেকে ১৮ মার্চ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার লোক। এর মানে গড়ে প্রতিদিন ১ হাজার লোক আক্রান্ত হচ্ছেন। গণপরিবহণ, রেস্টুরেন্ট ও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ ভীড় করছে।

তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ৮৭ জন পুলিশ সদস্য মারা গেছেন। আর আক্রান্ত হয় প্রায় ২০ হাজার সদস্য। করোনা পরিস্থিতির শুরু থেকেই পুলিশ কখনোই দায়িত্ব থেকে পিছপা হয়নি। দায়িত্বের বাইরে গিয়ে গণমানুষের সঙ্গে ছিল। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ