নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (২২ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী। ঢাকায় আসার পর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: