জাতীয়

বিনোদনের জন্য অনুমতি ছাড়াই ড্রোন উড়ানো যাবে

বিনোদনের জন্য অনুমতি ছাড়াই ড্রোন উড়ানো যাবে
বিনোদনের জন্য অনুমতি ছাড়াই ড্রোন উড়ানো যাবে

বিনোদনের জন্য বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি ছাড়াই ছোট আকারের ড্রোন আকাশে উড্ডয়ন করানো যাবে। তবে এই ড্রোনের ওজন হতে হবে পাঁচ কেজির নিচে এবং তার উড্ডয়ন অবশ্যই সমতল ভূমি থেকে ১০০ ফিটের মধ্যে হতে হবে।

এ বিষয়ে মঙ্গলবার (২৩ মার্চ) বেবিচকের একটি ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ড্রোনের বিষয়ে নির্দেশনা দেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড, রেগুলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান।

তিনি আরও জানান, ড্রোন উড্ডয়নের এলাকাকে গ্রিন, ইয়েলো ও রেড এই তিন ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন সংরক্ষিত এলাকা, সামরিক এলাকা, ঘনবসতিপূর্ণ এলাকা, জনসমাগমপূর্ণ এলাকাকে ইয়েলো জোন ধরা হয়েছে।

এছাড়াও নিষিদ্ধ এলাকা, বিপজ্জনক এলাকা, বিমানবন্দর এলাকা, কেপিআই ইত্যাদিকে রেড জোন হিসেবে ধরা হয়েছে। এই দুই ধরনের জোন বাদে সব জোনকে গ্রিন জোন ধরা হয়েছে।

গ্রিন জোনে যে কেউ অনুমতি ছাড়া ১০০ ফুটের মধ্যে ড্রোন ওড়াতে পারবে। তবে ১০০ ফুটের বেশি উচ্চতায় উড্ডয়ন করাতে হলে বেবিচকের অনুমতি নিতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ