দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৩৭ জন, যা আগের দিনের তুলনায় আরও বেশি। শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে আট হাজার ৮৩০ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৮ হাজার ১৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন।
বৃহস্পতিবার দেশে ৯ মাসে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ছিলো তিন হাজার ৫৮৭ জন। এ দিন ৩৪ জনের মৃত্যু হয়। গত তিন মাসেরও বেশি সময়ের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর এক দিনে ৩৮ জনের মৃত্যু হয়েছিল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: