জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বেলা পৌনে ১২টার দিকে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। তিনি সেখানে কিছু সময় কাটান। বঙ্গবন্ধু ভবন থেকে বের হয়ে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর দুই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন। বেলা ১২টার দিকে ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের নৌকা চত্বরে একটি গাছের চারা রোপন করেন।

চারা রোপন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স ত্যাগ করেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছালে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর নরেন্দ্র মোদি কাশিয়ানির ওড়াকান্দি যাবেন। সেখানে তিনি মতুয়াবাদের হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা দেবেন।

গোপালগঞ্জে যাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী শনিবার সকালে সাতক্ষীরা শ্যামনগরে যান। সেখানে যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু'দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ