জাতীয়

হেফাজতের সংঘর্ষ মামলায় অজ্ঞাত আসামি ৫০০

হেফাজতের সংঘর্ষ মামলায় অজ্ঞাত আসামি ৫০০
হেফাজতের সংঘর্ষ মামলায় অজ্ঞাত আসামি ৫০০

বায়তুল মোকাররম মসজিদে শুক্রবার (২৬ মার্চ) হেফাজত ইসলামের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। পল্টন থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে দায়ের করা মামলায় অজ্ঞাত ৪০০ জন থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মামলায় সরকারি কাজে বাধা, ভাঙচুর, ভয়ভীতি ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মামলায় জব্দ তালিকায় দেখানো হয়েছে ১৫ টি ইটের টুকরা, ১২ টি বাঁশের লাঠি ও ৫ টি ভস্মীভূত মোটরসাইকেল। শুক্রবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় সাড়ে ৮শ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এছাড়া শতাধিক রাউন্ড টিয়ার সেল ছুঁড়েছে পুলিশ। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ