জাতীয়

মেট্রোরেলের কোচের প্রথম চালান খালাস হবে বুধবার

মেট্রোরেলের কোচের প্রথম চালান খালাস হবে বুধবার
মেট্রোরেলের কোচের প্রথম চালান খালাস হবে বুধবার

মেট্রোরেলের কোচ এর প্রথম চালান আগামীকাল বুধবার মংলা বন্দরে পৌঁছাবে। কোচ নিয়ে জাপান থেকে আসা জাহাজটি আজ চট্টগ্রাম বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্য যাত্রা করবে। আর বুধবার মংলায় পৌঁছে মেট্রোরেলের ছয়টি কোচ খালাস করার কাজ শুরু করবে। জাপানের কোবে বন্দর থেকে কোচ নিয়ে আসা জাহাজ এমভি এসপিএম ব্যাংকক চট্টগ্রাম বন্দরে রয়েছে।

এসপিএম ব্যাংকক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, কোষগুলো জাহাজ থেকে খালাস করতেও বেশ কয়েকদিন সময় লাগবে। পর্যায়ক্রমে কোচগুলোকে খালাস করা হবে। বুধবার অন্তত দু’টি কোচ খালাস হতে পারে। পর্যায়ক্রমে ১ এপ্রিল থেকে ২ এপ্রিলের মধ্যে বাকি চারটি কোচ জাহাজ থেকে নামানো হবে। এরপরই কোচগুলো নৌপথে বরিশাল হয়ে ঢাকার দিয়াবাড়ির মেট্রো রেলের ডিপোতে নিয়ে যাওয়া হবে।

জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড মেট্রো রেলের জন্য কোষগুলো তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে গত ৪ মার্চ মেট্রোরেলের কোচ নিয়ে জাপানের কোবে বন্দর থেকে জাহাজটি ঢাকার উদ্দ্যেশে যাত্রা করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ