জাতীয়

১১ এপ্রিল থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

১১ এপ্রিল থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ
১১ এপ্রিল থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ফের বৃদ্ধি পাওয়ায় আগামী ১১ এপ্রিল থেকে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সরকারের জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই বিষয়ে বুধবার রেলওয়ে মহাপরিচালকের দপ্তর থেকে পূর্ব ও পশ্চিম জোনের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ১১ এপ্রিলের পর থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে এর আগে আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যার ৫০ শতাংশ অগ্রিম টিকেট অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টার থেকে একযোগে বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

চিঠিতে ট্রেন ব্যবস্থাপনায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা জারি করা হয়েছে। / চ্যা.আ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ