জাতীয়

ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন পশ্চিমা কূটনীতিকরা

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর
ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর

কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে স্থানান্তর করা রোহিঙ্গাদের দেখতে আজ শনিবার (৩ এপ্রিল) নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে যাচ্ছেন পশ্চিমা কূটনীতিকরা।

ভাসানচরে যাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস। ভাসানচরে এটিই হতে যাচ্ছে তাদের প্রথম সফর।

এখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। এবং দেখবেন দ্বীপটিতে রোহিঙ্গাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

এর আগে গত মাসে জাতিসংঘের প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শনে যান। তারও আগে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা ভাসানচর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

শুরু থেকেই রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তরের বিরোধিতা করে আসছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই সংস্থাটির সঙ্গে সুর মেলান পশ্চিমা বেশ কয়েকটি দেশের কূটনীতিকরাও। তবে তাদের আপত্তির মুখেও রোহিঙ্গাদের ভাসানচরে প্রত্যাবাসন অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থাসহ যে বিপুল সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে, তা দেখাতেই পশ্চিমা দেশের কূটনীতিকদের জন্য এ সফরের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তারা রোহিঙ্গাদের সাথে আলোচনা করার সুযোগ পাবেন তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ