দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত পাঁচ হাজার ৬৮৩ নতুন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
তবে সংক্রমণ শুরুর পর থেকে দেশে এতটা খারাপ পরিস্থিতি আর দেখা যায়নি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১০ মার্চ থেকে দেশে দৈনিক শনাক্ত রোগী বাড়ছে।