জাতীয়

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, ‘বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ কমিটির সংশ্লিষ্টদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য এ নির্বাচন স্থগিত করা হয়েছে। বার কাউন্সিলের বর্তমান কমিটির মেয়াদ আগামী জুনে শেষ হবে। তার আগেই এ নির্বাচন সম্পন্ন করার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ১৮ মার্চ দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিল চেয়ারম্যান আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিনের স্বাক্ষরের পরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ১১ এপ্রিল, প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল।

বার কাউন্সিলের এই নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে সারাদেশের প্রায় ৫০ হাজার আইনজীবী তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ