জাতীয়

আট ঘণ্টা বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক

আট ঘণ্টা  বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক
আট ঘণ্টা বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক

আজ বুধবার (৭ এপ্রিল) রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে বলা হয়, দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য বুধবার রাতে আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

প্রতিষ্ঠানের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক জাকির হোসেন খাঁনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বুধবার দুপুরে এ সতর্কতা জারি করেছে বিটিআরসি।

এর আগে বিটিআরসি প্রথম ধাপের ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে বলেও গ্রাহকদের সতর্ক করেছিল।

প্রথম দফায় অবশ্য তরঙ্গ বিন্যাসে কোনো সমস্যা না হওয়ায় মোবাইল ফোন গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পেরেছিলেন।

তবে এই সময়ে মোবাইল অপারেটরগুলোর বরাদ্দ নেয়া নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের জন্য সেবা ব্যাহত হতে পারে বলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ