জাতীয়

চলমান লকডাউন সোম ও মঙ্গলবার, বুধবার থেকে সর্বাত্মক

চলমান লকডাউন সোম ও মঙ্গলবার, বুধবার থেকে সর্বাত্মক
চলমান লকডাউন সোম ও মঙ্গলবার, বুধবার থেকে সর্বাত্মক

প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার। বুধবার থেকে সর্বাত্মক কঠোর লকডাউন চলবে। আজ রবিবার (১১ এপ্রিল) এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে ৪ এপ্রিল প্রথম দফার লকডাউন জারি করা হয় যা আজ শেষ হচ্ছে। পরে বুধবার আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউনের নির্দেশ জারি করেছে সরকার। ফলে ১২ ও ১৩ এপ্রিল ধারাবাহিক লকডাউন চলবে।

৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারির পর দুই দফায় সেটি শিথিল করা হয়েছে। এর মধ্যে নগরে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত অন্যতম। কিন্তু দূরপাল্লার গণপরিবহন বন্ধ হয়েছে। ১৪ এপ্রিল সর্বাত্মক লকডাউন কার্যকরের আগে আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার দূরপাল্লার বাস চলবে কি না, সেটি নিয়ে ধোঁয়াশা ছিল।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি ভার্চুয়াল বৈঠক হবে। বৈঠকে সরকারের শীর্ষ কর্মকর্তারা লকডাউনের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেবেন। সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে।

এর আগে সীমিত পরিসরে লকডাউন দিয়েছে সরকার। অফিস আদালত খোলা রেখে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে ছিল অফিসগামী যাত্রীরা। পরে গণপরিবহনে অর্ধেক সিট খালি রেখে বাস চলাচলের অনুমতি দিলে সংকট কিছুটা কমে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ