জাতীয়

‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লার পরিবহন বন্ধ থাকবে’

‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লার পরিবহন বন্ধ থাকবে’
‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লার পরিবহন বন্ধ থাকবে’

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দূর পাল্লার যাত্রী পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১১ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

কাদের বলেন, "আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।

"প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত। দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।"

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার যথারীতি শুধুমাত্র দেশের সিটি করপোরেশন এলাকায় শর্তসাপেক্ষে সমন্বিত ভাড়ার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে এবং দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

তিনি বিআরটিসিসহ পরিবহন মালিক শ্রমিক সংগঠনসমূহকে সরকারি নির্দেশনা মেনে পরিবহন চালানোর অনুরোধ জানান

করোনাভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত প্রথম ধাপের চলমান লকডাউনের মেয়াদ আজ শেষ হওয়ার কথা ছিল। গত ৫ এপ্রিল থেকে এই লকডাউন চলছে। এদিকে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ