দেশে টানা দ্বিতীয় দিনের মত গত ২৪ ঘণ্টায় আবারও ১০১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩২ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৮৩ জন।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৭৩ জন। এ নিয়ে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।
শনিবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: