জাতীয়

আজ বিশ্ব ধরিত্রী দিবস

আজ বিশ্ব ধরিত্রী দিবস
আজ বিশ্ব ধরিত্রী দিবস

আজ বিশ্ব ধরিত্রী দিবস। ধরিত্রী শব্দটি এসেছে ধরণী বা ধরা থেকে, যার অর্থ হলো পৃথিবী। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সর্বসম্মতভাবে ধার্য করা একটি দিবস। সর্বপ্রথম এই দিনটি পালন করা হয় ১৯৭০ সালে। মার্কিন সিনেটর গেলর্ড নেলসন এই ধরিত্রী দিবসের প্রচলন করেন। প্রতিবছরের ২২ এপ্রিল এই দিনটি পালন করা হয়। দিবসটি আন্তর্জাতিকভাবে পালন শুরু হয় ১৯৯০ সালে। আর্থ ডে নেটওয়ার্কের আয়োজনে বিশ্বের ১৯৩টির অধিক দেশ এই দিবস এখন পালন করে থাকে।

পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোতে বসন্তকালে আর দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে শরতে ধরিত্রী দিবস পালিত হয়। একই ধরনের আরেকটি উৎসব হলো বিশ্ব পরিবেশ দিবস। জাতিসংঘের উদ্যোগে ৫ জুন এটি বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয়।

ধরিত্রী দিবসের ইতিহাস

১৯৬৯ সালে সানফ্রান্সিস্কোতে ইউনেস্কো সম্মেলনে শান্তি কর্মী জন ম্যাককনেল পৃথিবীর সম্মানে একটা দিন উৎসর্গ করতে প্রস্তাব করেন এবং শান্তির ধারণা থেকে উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিন হিসেবে ১৯৭০ সালের ২১ মার্চ প্রথম এই দিনটা উদযাপিত হয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক দিন পরে একটি পরিঘোষণায় অনুমোদিত হয়, যা লিখেছিলেন ম্যাককনেল এবং মহাসচিব উ থান্ট জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিলেন। এক মাস পর একটি পরিবেশগত শিক্ষামূলক দিন হিসেবে আলাদা ধরিত্রী দিবসের অবতারণা করেন যুক্তরাষ্ট্র সেনেটর গেলর্ড নেলসন। যা প্রথম সংঘটিত হয় ১৯৭০ সালের ২২ এপ্রিল। নেলসন পরবর্তীতে তার কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্সিয়াল মেডাল অফ ফ্রিডম পুরস্কারে পুরস্কৃত হন। যখন এই ২২ এপ্রিল ধরিত্রী দিবস হিসেবে যুক্তরাষ্ট্রে প্রচলিত, তখন ডেনিস হায়েস একটা সংগঠন চালু করেন, যিনি ১৯৭০ সালে আসল জাতীয় সমন্বয়সাধক ছিলেন। যা ১৯৯০ সালে আন্তর্জাতিক রূপ পেয়েছিল এবং ১৪১টি দেশে সংগঠিত ঘটনা হিসেবে দেখা দিয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ