জাতীয়

মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৬১.৪৯ শতাংশ: কাদের

মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৬১.৪৯ শতাংশ: কাদের
মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৬১.৪৯ শতাংশ: কাদের

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি শতকরা ৬১.৪৯ ভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি শতকরা ৮৩.৫২ ভাগ।

বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে মেট্রোরেল নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতির কথা জানান কাদের।

তিনি জানান, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি শতকরা ৫২.২২ ভাগ।

প্রথম উড়াল মেট্রোরেল ছয় কোচবিশিষ্ট চব্বিশ সেট মেট্রোট্রেনের মোট কোচের সংখ্যা ১৪৪টি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারমধ্যে গতকাল ছয় কোচবিশিষ্ট প্রথম মেট্রোট্রেন সেট ঢাকার উত্তরাস্থ ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে।

দ্বিতীয় মেট্রোট্রেন সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে বুধবার সম্পন্ন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আশা করা হচ্ছে আগামী ১৬ জুনের মধ্যে দ্বিতীয় সেটটি বাংলাদেশের মোংলা বন্দর হয়ে উত্তরাস্থ ডিপোতে পৌঁছাবে।

তৃতীয় ও চতুর্থ মেট্রোট্রেন সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১১ জুন এবং ১৩ আগস্টের মধ্যে বাংলাদেশের মোংলা বন্দর হয়ে উত্তরাস্থ ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন সেতুমন্ত্রী।

তিনি পঞ্চম ট্রেন সেটের জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ আগামী ১৬ জুলাই এবং বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর বলে জানান।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ'র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

এসময় ওবায়দুল কাদের গোপালগঞ্জ জোনের প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলকে কেন্দ্র করে দেশ-বিদেশেের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে আসা-যাওয়া করে। তাই জোনের অধীন সড়কগুলোকে সারাবছরই মেইনটেইন এবং মনিটরিং আরও জোরদার করতে হবে।

বিআরটিএ'র সেবা কার্যক্রমে স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দ্রুত ড্রাইভিং লাইসেন্স কার্ড সংগ্রহ করে লাইসেন্স প্রদান করা এখন জরুরি।

তিনি বলেন, প্রয়োজনে ধাপে ধাপে কার্ডের সরবরাহ করতে হবে।

মন্ত্রী গোপালগঞ্জ বিআরটিএ'তে অনিয়মের কথা উল্লেখ করে বলেন, এখানে দালাল চক্র সক্রিয়, কাজেই এসব অনিয়মের বৃত্ত ভাঙতে হবে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ