জাতীয়

একদিনের সফরে ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

একদিনের সফরে ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী
একদিনের সফরে ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

একদিনের সফরে মঙ্গলবার (২৭ এপ্রিল) বাংলাদেশ আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি। ঢাকায় এসে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠক করবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের নভেম্বরের শেষে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঢাকায় আসার কথা ছিল। সফরের আগমুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের মধ্যেই ঢাকায় আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।

এ অঞ্চলে ভূরাজনীতির পরিবর্তনের প্রেক্ষাপটে ওয়েইর সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

করোনা পরিস্থিতি সামাল দিতে চীন থেকে টিকা পেতে চায় বাংলাদেশ। এ নিয়ে আলোচনা শুরুর পর চীনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের সফর হিসেবে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ