পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল সোমবার থেকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ বন্ধ থাকবে। রবিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, ভারত থেকে আগামী মাসে ২০ লাখ টিকা আসছে। এছাড়া বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ টিকা মিলবে।
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ উর্ধ্ব গতি হওয়ায় তাদের সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ করার প্রস্তাবও করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে তবে জরুরি পণ্য পরিবহন এর আওতার বাইরে থাকবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: