জাতীয়

ঢাকা পৌঁছেছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

ঢাকা পৌঁছেছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী
ঢাকা পৌঁছেছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

একদিনের সফরে ঢাকা পৌঁছেছেন চীনের স্টেট কাউন্সেলর ও প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী বিমান।

বিমানবন্দরে চীনা প্রতিরক্ষামন্ত্রীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। বিকেল ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ ছাড়া সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হতে পারে। সফর শেষে আজই তিনি শ্রীলঙ্কায় কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছর নভেম্বর মাসেই নেপাল ও বাংলাদেশ সফরের কথা ছিল চীনের প্রতিরক্ষামন্ত্রীর। সে সময় তিনি নেপাল সফর করলেও বাংলাদেশ সফর স্থগিত হয়। এবার তিনি সেই স্থগিত হওয়া সফরে আসছেন। তাঁর বাংলাদেশ সফর কয়েক ঘণ্টার হলেও শ্রীলঙ্কা সফর প্রায় তিন দিনের। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ২০১৯ সালে চীন সফরকালে প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত জোরালো। বাংলাদেশে সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জামের বেশির ভাগই আসে চীন থেকে। এ সম্পর্ক আরো জোরালো করার আগ্রহ আছে চীনের। অন্যদিকে বাংলাদেশও নির্দিষ্ট কোনো বলয়ে না ঢুকে 'সবার সঙ্গে বন্ধুত্বের' নীতি অনুসরণ করে চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায়। কভিড মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় বাংলাদেশ ভ্যাকসিনের জন্য চীনের সহযোগিতা চেয়েছে। চীন প্রাথমিকভাবে পাঁচ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে পাঠানোর আশ্বাস দিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সে সময় তিনি উপহার হিসেবে এক লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে এসেছিলেন। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ