জাতীয়

লাইফ সাপোর্টে হাবীবুল্লাহ সিরাজী

লাইফ সাপোর্টে হাবীবুল্লাহ সিরাজী
লাইফ সাপোর্টে হাবীবুল্লাহ সিরাজী

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পাকস্থলীর সমস্যাসহ শারীরিক নানা জটিলতায় লাইফ সাপোর্টে রয়েছেন। গত রোববার পেটের পীড়া অনুভব করায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সেখানেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে ডাক্তারদের সিদ্ধান্তে এদিন রাতেই পাকস্থলীতে অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান গণামাধ্যমকে এ তথ্য জানান।

লোকমান আরও জানান, হাবীবুল্লাহ সিরাজীর আগে থেকেই আলসার ছিল। তা ছাড়া পটাশিয়ামের পরিমাণ শরীরে অনেক বেড়ে গেছে এবং সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কমে গেছে। সব মিলিয়ে তিনি জটিল অবস্থায় রয়েছেন। ডাক্তাররা মেডিকেল বোর্ড বসিয়ে তাকে অপারেশনের সিদ্ধান্ত নেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রস্তুতি নিয়ে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে হাবীবুল্লাহ সিরাজীকে ওটিতে (অপারেশন থিয়েটার) নেওয়া হয়। সেখানে তার পাকস্থলীতে অপারেশন করার কথা রয়েছে। এছাড়া তার হার্টে একটি ব্লক থাকায় মাস দুয়েক আগে রিং পরানো হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ