জাতীয়

দ্বিতীয় ডোজে থাকছে কেন্দ্র পরিবর্তনের সুযোগ

দ্বিতীয় ডোজে থাকছে কেন্দ্র পরিবর্তনের সুযোগ
দ্বিতীয় ডোজে থাকছে কেন্দ্র পরিবর্তনের সুযোগ

করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তনের সুযোগ দিলো সরকার। তবে কেন্দ্র পরিবর্তন করলেও সব কেন্দ্র থেকে এই ডোজ নেওয়া যাবে না। শুধুমাত্র সরকার নির্ধারিত কিছু কেন্দ্র থেকেই এ ডোজ নেওয়া যাবে। সম্প্রতি কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত বুধবার স্বাক্ষরিত এই চিঠি স্বাস্থ্য বিভাগের সব পরিচালক, দেশের সব সিভিল সার্জন, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, সব জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন কারণে টিকার প্রথম ডোজ গ্রহণকারীর পক্ষে একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেওয়া সম্ভব হচ্ছে না। তাই কেন্দ্র পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে।

পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীনের এলাকাগুলোর কেন্দ্র পরিবর্তনে আগ্রহী টিকা প্রত্যাশীদের জন্য সরকারের পক্ষ থেকে পাঁচটি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর বাইরে কেন্দ্র পরিবর্তনকারীরা অন্য কোনো কেন্দ্র থেকে এই টিকা নিতে পারবেন না।

সরকার নির্ধারিত কেন্দ্রগুলো হলো, কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেজ অ্যান্ড ইউরোলজি,জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

এছাড়া কোনো বিভাগে অবস্থানকারী ব্যক্তি নিকটবর্তী বিভাগীয় মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ