জাতীয়

ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে আজ

ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে আজ
ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে আজ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ শনিবার। এছাড়া অনেক জায়গায় দাবদাহের প্রকোপ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, নেত্রকোনা, রাজশাহী, পাবনা, দিনাজপুর এবং পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের ওপর দিয়ে। দাবদাহের তাপমাত্রা কিছুটা কমতে পারে আজ।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল।

গত ২৪ ঘণ্টা সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া রাজশাহী, গোপালগঞ্জ, মাদারীপুরসহ একাধিক এলাকায় ৩৭ ডিগ্রির ওপরে তাপমাত্রা বয়ে গেছে। পাশাপাশি একাধিক এলাকায় ৩৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ