জাতীয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছর এই দিনে সারা বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য জনগণের পণ্য’।

ইউনেস্কোর ১৯৯১ সালে অনুষ্ঠিত ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এ দিবসটি পালন করে আসছেন।

বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেধারএফ) দিবসটি পালন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং বাংলাদেশের বর্তমান গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আজ সাংবাদিকদের পেশাগত মর্যাদ ও অধিকার শীর্ষক এক মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে।

সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আতাউর রহমান এক বিবৃতিতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন করতে এবং অনলাইনে জুম আলোচনায় যোগদান করে মতামত ব্যক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা জনগণকে কোভিড-১৯ মহামারির তথ্য জানানোর জন্য অক্লান্তভাবে কষ্টকর, বিপজ্জনক এবং মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিকূল পরিবেশে কাজ করে যাওয়া প্রয়াত সাংবাদিকদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানান।

তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন ও ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই দিবসটি হোক সাংবাদিক সমাজের অঙ্গিকার। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ