জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার রাতে কালবৈশাখী ঝড় হয়েছে। ঝড়ের সঙ্গে ভারি বর্ষণও হয়েছে।

মধ্যরাতে ঢাকা, গাজীপুর, চাপাইনবাগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ঝড় হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে আমের ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলো অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছিল আবহাওয়া অফিস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ