জাতীয়

লিবিয়া থেকে আজ দেশে ফিরছেন ১৬০ বাংলাদেশি

ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক

লিবিয়া থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের মধ্যে আজ বুধবার আসছেন ১৬০ জন। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস ফেসবুকে আজ এক পোস্টে জানিয়েছে, ‘লিবিয়া হতে স্বেচ্ছায় দেশে ফেরতে যেতে ইচ্ছুক অভিবাসীদের পর্যায়ক্রমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় দেশে প্রেরণের অংশ হিসেবে একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে মোট ১৬০ জনকে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।’ দূতাবাস জানায়, ‘আইওএম কর্তৃক চার্টার্ডকৃত বুরাক এয়ারের ফ্লাইটটি (ইউজেড২২০) বেনিনা বিমানবন্দর থেকে ৪ মে (স্থানীয় সময়) সন্ধ্যা ৭টায় উড্ডয়ন করেছে এবং (আজ) ৫ মে বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।’

এ ছাড়া দূতাবাস জানিয়েছে, এই ফ্লাইটে লিবিয়ায় মারা যাওয়া একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহও দেশে পাঠানো হয়েছে।

সব প্রয়োজনীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের পর ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বেনগাজি প্রবাসী, বেনিনা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং বিশেষ করে আইওএম’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ