জাতীয়

আজ থেকে সিটিসহ জেলার ভেতরে চলছে গণপরিবহণ

আজ থেকে সিটিসহ জেলার ভেতরে চলছে গণপরিবহণ
আজ থেকে সিটিসহ জেলার ভেতরে চলছে গণপরিবহণ

নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিধিনিষেধের সময়সীমা বাড়লেও এবার জেলার অভ্যন্তরে গণপরিবহণ চলবে বলে জানানো হয়। তবে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহণ চলতে দেখা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা গণপরিবহণ বন্ধ থাকবে। তবে জেলার অভ্যন্তরে গণপরিবহণ চলাচল করতে পারবে। যাত্রীবাহী ট্রেন চলাচলও আগের মতো বন্ধ থাকবে। এ ছাড়াও শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে থাকবেন। আর দোকানপাট ও শপিংমল স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে এ তথ্য জানান। তিনি আরও জানান, বিধিনিষেধ চলাকালে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে। তবে যদি স্বাস্থ্যবিধি না মানা হয়, তবে বন্ধ করে দেওয়া হবে। সিদ্ধান্ত অমান্য করলে জরিমানা করা হবে। / এনটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ