জাতীয়

সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগ, গ্রেপ্তার ২

সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগ, গ্রেপ্তার ২
সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগ, গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনা এবং তাতে উসকানি দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃত একজনের নাম আবু সাকিব। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। আর আলী হাসান ওসামা নামে অন্যজন একজন উগ্রবাদী বক্তা।

কাউন্টার টেররিজম ইউনিটের (ইভেস্টিগেশন) উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যার পর সংসদ ভবনের সামনে থেকে ‘তলোয়ার এবং কালো পতাকাসহ’ সাকিবকে গ্রেপ্তার করা হয়। সাকিব উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামার কথায় উদ্বুদ্ধ হয়ে 'শহীদ' হতে সংসদ ভবনে হামলার জন্য এসেছিল। বৃহস্পতিবার রাজবাড়ী থেকে ওসামা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি বলেন, আর কারা জড়িত তা তদন্ত করে বের করা হবে। গ্রেপ্তার দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে। / সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ