জাতীয়

মমতাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মমতাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মমতাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের পশ্চিমবঙ্গের টানা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার জীবন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পশ্চিমবঙ্গের এবারের বিধানসভার নির্বাচনে ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে মমতার দল তৃণমূল কংগ্রেস। জয়ের পর গত বুধবার (৫ মে) সকাল সোয়া ১১টার দিকে রাজভবনে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা।

চিঠিতে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন-

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথগ্রহণ উপলক্ষে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল বিজয় আপনার ওপর পশ্চিমবঙ্গের জনগণের সুগভীর আস্থার প্রতিফলন। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বিশেষভাবে, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়, হৃদয়ের এবং আবহমানকালের।

২০২১ এর এই বিশেষ সময়ে যখন আমরা মুজিববর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছি, সেই মাহেন্দ্রক্ষণে আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে পশ্চিমবঙ্গের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের অবদান এবং সেইসঙ্গে আমাদের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনচর্যা। বৈশ্বিক করোনাভাইরাস মহামারির এই ক্রান্তিকালে বন্ধুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে সংকট উত্তরণের লক্ষ্যে একযোগে কাজ করে যেতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

আপনার সুযোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীন উন্নতি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। দুই বাংলার জনগণের অধিকতর সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হবে- এই প্রত্যাশা ব্যক্ত করছি।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য প্রত্যাশা করছি।

আমার আন্তরিক শুভেচ্ছা রইল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ